জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মাহফুজুর রহমান জানান, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় জাহিদ আহসান পদত্যাগের সিদ্ধান্ত জানান। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
আহসান লাবিব বলেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অতি শিগগির কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
পড়ুন : স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসিতে জামায়াতের ৯ দফা দাবি


