বিজ্ঞাপন

বোয়ালখালীর খরনদ্বীপে মাদক বিরোধী সমাবেশ

বিজ্ঞাপন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের খরনদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বোয়ালখালী থানা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান।

৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজাদ খানের সভাপতিত্বে,সদস্য সচিব শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য মোজাম্মেল হক,নজরুল ইসলাম বাবু,এমদাদ আনসারী, সাংবাদিক তৌহিদুর রহমান,ইউপি মহিলা সদস্য রাবেয়া আক্তার রাবু।বোয়ালখালী থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ ফারুক,সহ উপ পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য প্রদীপ সূত্রধর,মোস্তফা মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু,নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম কাজল।

প্রধান অতিথির বক্তব্য ওসি মোজাফফর হোসেন বলেন,বর্তমান সরকার ক্ষমতায় শপথ নিয়েই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।সেলক্ষ্য বোয়ালখালী প্রশাসনও কাজ করছে,তিনি এসময় মাদকের ক্রেতা-বিক্রেতা ও সেবনকারী সকলের প্রতি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।তিনি আরও বলেন মাদকের সাথে জড়িত কাউকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করলে যেন কেউ তাদের ছাড়াতে তদবির না করেন।পাশাপাশি মাদকদ্রব্য বিক্রয়,ক্রেতা ও সেবনকারী যেই হোক প্রশাসনকে তাৎক্ষণিক তথ্য দিয়ে মাদক নির্মূলে সহযোগিতা করার জন্যও আহবান জানান তিনি।

প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক চেয়ারম্যান বলেন,যারা মাদকের সাথে জড়িত আছেন আপনারা এসব ছেড়ে দেন ভাল হয়ে যান,মাদক দেশ, সমাজ সর্বোপরি নিজের পরিবারকে ধ্বংস করে দেয়।না ছাড়লে মাদকের সাথে যেই বা যারাই জড়িত থাকবে প্রত্যেককে প্রশাসনের হাতে তুলে দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মীদের তিনি প্রতিটি ওয়ার্ড এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে আহবান জানান দক্ষিণ জেলা বিএনপির এই নেতা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোঃসালাহউদ্দিন রুবেল, ছাত্রদল নেতা মিজানুর রহমান, মাহবুবুল আলম বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা জোবায়েত আকবর, আমির হাসান শিমুল, উপজেলা ওলামা দলের আহবায়ক ইয়াকুব হাসান,মোঃ কায়সার, সাহেদ খান, আজিম উদ্দিন, মানিক, কামাল উদ্দীন, মোঃ শাহাদাত, ইমরান, মোরশেদ। সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে সচেতনতায় এলাকাবাসীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পড়ুন : গাড়ি ভাড়া নিয়ে মালিক সেজে করে দিলেন বিক্রি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন