২০২৭ সালের বিশ্ব ইজতেমা ২ পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব ৮-১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি, শুক্রবার। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১০ জানুয়ারি, রোববার। এরপর ৫ দিন বিরতির পর ১৫ জানুয়ারি, শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি, রোববার পর্যন্ত।
প্রথম ও দ্বিতীয় পর্বের শেষ দিনে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ইজতেমার প্রতিটি পর্বে ধর্মীয় বয়ান, নামাজ, তাসবিহ-তাহলিল, দোয়া ও ইবাদতের মধ্য দিয়ে মুসল্লিরা সময় কাটাবেন। বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের সাথিরাও এতে অংশ নেবেন।
২০২৭ সালের বিশ্ব ইজতেমাকে ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রস্তুতি নেওয়া হবে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা, ইজতেমা ময়দানে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা জোরদার করা হবে।
এ ছাড়া ইজতেমার সময় টঙ্গী ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হতে পারে। মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে গণপরিবহন ও সড়ক ব্যবস্থাপনাতেও বিশেষ নজর দেওয়া হবে।
পড়ুন: ঢাকেশ্বরী মন্দিরের জমি দখল করেছিল আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


