বিজ্ঞাপন

দ্বীনি শিক্ষা না থাকায় এতো জুলুম-অত্যাচার: এবিএম সিরাজুল মামুন

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের বন্দরে র‍্যালী আবাসিক এলাকায় দীর্ঘ ১৬ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান ‘আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসা’র বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্দরের রয়েল কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। বক্তব্যে তিনি বলেন,আজকে যে জুলুম-অত্যাচার হচ্ছ তার অন্যতম কারন হচ্ছে মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা নাই। দ্বীনি শিক্ষা না থাকায় আমাদের নৈতিক অবক্ষয়ের কারন। যারা আলেম হবেন, যাদের মধ্যে আল্লাহ’র কোরআন মারেফত থাকবে তিনি কখনো জুলুম অত্যাচার করতে পারে না। পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি উত্তম চরিত্র গঠনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠানটির সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

​আন-নূর হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মীর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেন এবং জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা উপদপ্তর সম্পাদক আরাফাত প্রধান। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আজিবুর রহমান ও মো. সিরাজুল ইসলাম।

​আয়োজকরা জানান, বন্দরের র‍্যালী এলাকায় প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৬ বছর ধরে সুনামের সাথে কোরআন শিক্ষা দিয়ে আসছে। বর্তমানে এই মাদ্রাসায় প্রায় ১৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

​আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পড়ুন : ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন