যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং যশোর সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। সংবর্ধনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান, আইন বিষয়ক সম্পাদক জুবায়ের হোসেন মারুফ, যশোর সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাচানুর রহমান শাকিল এবং নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, ইউনিয়ন যুবদলের সভাপতি আজিম হোসেন মিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমামুল ইসলাম তুহিন যুগ্ম আহবায়ক কামাল হোসেন, যশোর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন সজলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আগামী দিনে দেশ ও জাতির সেবায় শিক্ষার্থীরা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
পড়ুন : গাইবান্ধায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


