বিজ্ঞাপন

আখাউড়ায় কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বিজ্ঞাপন

শঙ্খের ধ্বনি, উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখর হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহর। ঢাক-ঢোলের বাদ্য আর ভক্তদের উচ্ছ্বাসে শুক্রবার সকালে যেন উৎসবের রঙে সেজেছিল শহরের পথঘাট। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুভক্তরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে পৌরশহরের রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান ঘুরে আবার রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

এর আগে সকাল থেকেই শহরের বিভিন্ন মন্দির থেকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তরা এসে জড়ো হতে থাকেন রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও হরিনাম সংকীর্তনে সকালের নীরবতা ভেঙে উৎসবমুখর হয়ে ওঠে আখাউড়ার রাজপথ। শোভাযাত্রায় ভক্তদের কণ্ঠে উচ্চারিত হয় ভগবান শ্রীকৃষ্ণের নাম। ধর্মীয় আবেগ ও ভক্তিরসে একাকার হয়ে ওঠে পুরো আয়োজন।

শোভাযাত্রার সামনে ও পেছনে আখাউড়া থানা-পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে। উৎসবকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক ও দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার চক্রবর্তী বলেন, জন্মাষ্টমী উপলক্ষে রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে রাত ১০টায় পূজার্চনা অনুষ্ঠিত হবে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় ভক্তদের অংশগ্রহণে আখাউড়ার জনপদে তৈরি হয় এক আবেগঘন ও ধর্মীয় আবহ। ভক্তির সুরে, নামসংকীর্তনের মাধুর্যে আর উৎসবের আনন্দে দিনটি হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যময়।

পড়ুন : দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন