রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধার করা ফোন গুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হস্তান্তর করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
গতকাল (৩ সেপ্টেম্বর ২৬) বৃহস্পতিবার দুপুরে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট আয়োজনে পুলিশ কমিশনারের কার্যালয়ে মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠিত হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মধ্যে সাবেক নিউ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল এস. এম জার্জিস কাদির বলেন- “দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পাব-এমন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতায় ফোনটি ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও বিস্মিত। এ জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।” একইভাবে নিজের আনান্দ প্রকাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থী স্বর্ণা চক্রবর্তী।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। মানুষের নিজের অর্জিত সম্পদের প্রতি স্বাভাবিকভাবেই আবেগ ও টান থাকে। অনেকেই দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে প্রয়োজন ও শখ অনুযায়ী মোবাইল ফোন কেনেন। তাই একটি মোবাইল ফোন হারিয়ে গেলে শুধু আর্থিক ক্ষতিই হয় না; এর সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ, ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় নথিপত্র, পাসওয়ার্ড ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্যও ঝুঁকির মধ্যে পড়ে। ফলে মোবাইল হারানোর ঘটনা অনেকের জন্য গভীর মানসিক কষ্ট ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ বাস্তবতা বিবেচনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সাধারণ ডায়েরি (জিডি)-এর তথ্যের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নাগরিকদের হারানো সম্পদ উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দিতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
ওই সময় উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো: আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দৃ উপস্থিত ছিলেন।
পড়ুন : বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
সা/


