নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা কামনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এমপি আজহারুল ইসলাম মান্নান। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে মুসুল্লিদের নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী জামে মসজিদে উপস্থিত হন পিরোজপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা। এ সময় তিনি মসজিদে উপস্থিত মুসুল্লিদের কাছে তার রাজনৈতিক গুরু ও রাজনৈতিক অভিভাবক আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
মাসুম রানা বলেন, আজহারুল ইসলাম মান্নান শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক। তার অসুস্থতার খবরে আমরা উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন—এটাই সবার কাছে আমার প্রত্যাশা।
পড়ুন : নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
সা/


