বিজ্ঞাপন

গাজীপুরে মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে একটি মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন প্রজাতি সাড়ে ১৬হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় মৎস্যচাষী বাহারম বাদশাহর খামারে এ ঘটনা ঘটেছে।

মৎস্যচাষী বাহরাম বাদশাহ জানান, উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় প্রায় এক একরের পুকুর ভাড়া নিয়ে পাঙ্গাস রুইসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ১৬হাজার মাছ চাষ করছেন। বৃহস্পতিবার সকালে পুকুর মালিক মাছ ভাসতে দেখে তাকে জানান। এতে পুকুরে থাকা সাড়ে ১৬হাজার মাছই ভেসে উঠে।

তার দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে অজ্ঞাত কেউ তাঁর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এমাছ গুলো নিধন করেছেন। এতে তাঁর প্রায় ১২লাখ টাকা ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।

পড়ুন : ডিম-সবজির বাজারে নেই স্বস্তি, বেড়েছে তেলের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন