জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্যই উনি এই পৃথিবীতে, এই জগতে উনি এসেছিলেন, আবির্ভাব ঘটেছিল। এবং দুষ্টের দমন আর শিষ্টের পালন, দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্যই উনি তার মূল মন্ত্রই ছিল এটা। আপনারা জানেন স্বৈরাশাসক রাজা কংস, যাকে বধ করার মাধ্যমে উনি সেই সময় স্বৈরাশাসনের অবসান ঘটিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন।
তার এই সারা পৃথিবী, আমাদের লক্ষ্য একটাই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই শান্তির জন্য। আমি বিশ্বাস করি আজকের এই শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে আমি সারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের কাছে আমার আহ্বান থাকবে, যে অন্যায়, যে অবিচার, যে স্বৈরাশাসনের জন্য শ্রীকৃষ্ণ সংগ্রাম করে গেছেন, সে আদর্শকে ধারণ করে হিন্দু সমাজ, এ দেশের মানুষ আগামী দিনে এ দেশের শান্তি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দল যখন সৃষ্টি করেছিলেন, উনি সেদিন বলেছিলেন তার আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ, আর উনি বলেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। তার লক্ষ্য এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের ধর্মগত পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক, ধর্ম যার যার, বাংলাদেশটা সবার।
তিনি আজ শুক্রবার বিকেলে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ি শ্রী শ্রী শ্যাম সুন্দর বড়তরফ মন্দির প্রাঙ্গন থেকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রসাদ কুমার বাচ্চাসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ


