বিজ্ঞাপন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ

বিজ্ঞাপন

দিনাজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর-২০২৬) বিকেল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ আয়োজনে এ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম এবং দিনাজপুর -৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুরের পুলিশ সুপার (পিপিএম) মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক মোঃ মোফাজ্জল হোসেন দুলাল,জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সাদরাতুন মুমতাহিনা‌।

স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মোঃ রবিউল ইসলাম।

​অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আওতায় দিনাজপুর সার্কেলের মোট ৭৩ জন ক্ষতিগ্রস্তকে এই সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারকে ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত ৮ জনকে ১৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আখতারুজ্জামান, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

​ আরও উল্লেখ করা হয়, দিনাজপুর সার্কেলে এ পর্যন্ত গৃহীত ২৯৮টি আবেদনের মধ্যে মোট ২৪১ জন ক্ষতিগ্রস্তের অনুকূলে সর্বমোট ১০ কোটি ৩৯ লাখ টাকার সহায়তার মঞ্জুরি প্রদান করা হয়েছে।

পড়ুন : সাবেক ভূমিমন্ত্রীসহ ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন