বিজ্ঞাপন

গাজীপুরে আনন্দ মিছিল থেকে যুবলীগের ১৪ নেতাকর্মী আটক

বিজ্ঞাপন

পদ বঞ্চিত সংক্ষুব্ধ নেতাকর্মীরা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌরসভার নতুন কমিটি উপলক্ষে আনন্দ মিছিলের প্রস্তুতির তথ্য পুলিশকে জানিয়ে আওয়ামী যুবলীগের ১৪ নেতাকর্মীকে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগ করেন গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম সজীব।

শুক্রবার ৪ সেপ্টেম্বর বেলা তিনটার দিকে ফেসবুক পোস্ট করে বিষয়টি জানান তিনি। পোস্টে তিনি লিখেন “ধন্যবাদ নবনির্বাচিত শ্রীপুর উপজেলা এবং পৌর যুবলীগের নেতৃবৃন্দদেরকে। আজকে শ্রীপুর উপজেলা এবং পৌর যুবলীগের নেতৃবৃন্দের। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নব নির্বাচিতি কমিটির আজকের মিছিল। অত্যন্ত দু:খের সহিত জানাচ্ছি যে আজকে মিছিলের পূর্বে দুপুর প্রায় ১২ টার দিকে ১৪ জন যুবলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে শ্রীপুর থানায় নিয়ে যাওয়া হয়। মিছিলের ইনফরমেশন লিক করার কাজে যারা জড়িত আছেন তাদের কাওকেই ছাড় দেয়া হবে না। সংগঠনের উর্ধে কেও নন। মিছিল বানচালের চেষ্টা করেও পারে নাই ষড়যন্ত্রকারীরা। গাজীপুর জেলা যুবলীগের কমিটি গঠনের পর থেকেই কমিটির মধ্যে থেকেই একটি গ্রুপ দেশের বাহির এবং দেশের ভিতর থেকে কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে এবং আমার যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। যার ফলাফল আজকে আমাদের ১৪ জন নেতাকর্মীকে মিছিলের পূর্বেই মিছিলে আসার পথে গাড়ি থামিয়ে গাড়ি সহ গ্রেফতার করিয়েছে। যারা এখন থানায় আছে। এই বিপদের মধ্যেও নবগঠিত শ্রীপুর উপজেলা এবং পৌর যুবলীগের নেতৃবৃন্দরা মনোবল না হারিয়ে যে সকল নেতৃবৃন্দরা মিছিলের স্থলে উপস্থিত হতে পেরেছিল তাদেরকে নিয়েই মিছিল সম্পন্ন করেছে। আমাদেরকে থামিয়ে দেওয়ার সাধ্য তোমাদের নাই। গাজীপুর জেলার সাবেক এক ছাত্রনেতা গাজীপুর জেলার কমিটিতে শীর্ষ পদ না পেয়ে একের পর এক আমার গাজীপুর জেলা যুবলীগের কমিটি এবং নবনির্বাচিত শ্রীপুর উপজেলা এবং পৌর কমিটিকে বিতর্কিত করার ষড়যন্ত্র করে চলছে একের পর এক। অচিরেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে৷ তোমরা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রই করতেই থাকবা। তোমরা খন্দকার মুশতাকের অনুসারী এবং তাদেরই বংশধর”।

উল্লেখ্য চলতি মাসের ১ তারিখ গাজীপুর জেলা যুবলীগ কর্তৃক ২১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌরসভা ও ৭১ বিশিষ্ট শ্রীপুর উপজেলা কমিটি গঠনের পর থেকে টাকার বিনিময়ে কমিটি প্রদানের অভিযোগসহ পরস্পর বিরোধী নানান বক্তব্য প্রচার হচ্ছে।

এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাস্টারবাড়ি এলাকায় তুলা উন্নয়ন অফিস সংলগ্ন ঢাকা ময়মনসিংহ রোডে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের প্রস্তুতিকালে আমরা একটি হাইয়েস( মাইক্রোবাস )গাড়িসহ ১৪ নেতাকর্মীকে আটক করি।

পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন