নোয়াখালীর চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মহা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চাটখিল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
চাটখিল উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিজয় মজুমদারের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, নোয়াখালী জেলা শাখার সদস্য বাবু সমীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য মহা শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ হাজারো ভক্ত অংশগ্রহণ করেন।
এ সময় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ


