চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদ আমিরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি কান্তি দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য শফিউল আলম, আ.ন.ম. সেলিম, গিয়াস উদ্দিন, ওসমান গনি, হেলাল উদ্দিন নিরব ও সায়েম মাহমুদ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা জরুরি। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকরা যেন কোনো ধরনের হয়রানি, হুমকি বা হামলার শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পটিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
পড়ুন : সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


