রূপগঞ্জে বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ ৪ জন গ্রেফতার

0
25
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর এলাকা থেকে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ ০৪ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রূপগঞ্জ থানায় এসে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এক প্রেসব্রিফিংয়ে জানান, জেলা পুলিশ সুপার এসপির নেতৃত্বে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম সালাউদ্দিন সহ রূপগঞ্জ থানার ১টি আভিযানিক দল ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গোঁপন সংবাদের ভিত্তিতে তারাব পৌরসভার ৮নং ওয়ার্ডের তারাবো উত্তরপাড়ায় ঝর্ণা মহলের সামনে থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিনসহ নবী গ্রুপের প্রধান নবী’র ছেলে নাজমুল হোসেন (৩০), সহযোগী মোঃ নিহাল (২১), মোঃ সাজ্জাদ (২০) ও সফিকুল (২৪) নামের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গত রাতে রাতভর সংঘর্ষ হয়। এর পর সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযানে নামে রূপগঞ্জ থানা পুলিশ।

পড়ুন : মদনে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাসহ ৫ টন চাল জব্দ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.