বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। এই ভিসায় দেশটিতে অবস্থানকালে কোন ধরনের কার্যক্রম করা যাবে না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাস।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ‘বার্থ ট্যুরিজম’ করা অনুমোদিত নয়। অর্থাৎ, শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া এই ভিসার আওতাভুক্ত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করাও বি১/বি২ ভিসায় অনুমোদিত নয়। একইভাবে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করার সুযোগও এই ভিসায় নেই।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই সতর্কবার্তায় বলা হয়, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।
পড়ুন: মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান, চীনকে ইরানের স্বাগত
আর/


