যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের শক্তিশালী তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে, কমেছে সোনার দাম। এর প্রভাবে দেশের বাজারেও কমতে পারে স্বর্ণের দাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়। কর্মসংস্থানের তথ্য প্রকাশের পর একপর্যায়ে স্বর্ণের দাম ২ শতাংশেরও বেশি কমে দিনের সর্বনিম্ন ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে নেমে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ কমেছে। দিন শেষে প্রতি আউন্স ৪ হাজার ৪৭৬ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়েছে এই ফিউচার। বিশ্ববাজারে চলতি সপ্তাহেও মূল্যবান ধাতুটির দাম সামান্য কমতির দিকে রয়েছে।
বাজারে এখন ধারণা করা হচ্ছে, কর্মসংস্থানের শক্তিশালী পরিস্থিতির কারণে চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে ফেডারেল রিজার্ভ। সুদের হার বাড়ার সম্ভাবনা জোরালো হওয়ায় কোনো সুদ বা আয় না দেওয়া স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণও কমে গেছে।
পড়ুন: আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার
আর/


