জনসম্মুখে নৌ পুলিশের এএসআইয়ের মাতলামি!, তদন্ত কমিটি গঠন

0
8
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসম্মুখে মাতলামি ও অস্বাভাবিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে বন্দরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই রাতে বন্দর খেয়াঘাটে গিয়ে এএসআই আব্দুল মান্নান অস্বাভাবিক আচরণ শুরু করেন। এ সময় নিজের এবং সেখানে উপস্থিত দুই ব্যক্তির মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ঘাটে টাকা রাখার একটি বক্স থেকে টাকা নিয়ে আশপাশে ছড়িয়ে দেন তিনি। একপর্যায়ে তার অস্বাভাবিক আচরণে স্থানীয় লোকজন তাকে আটকে রাখেন। পরে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকা দেওয়ার কথা বলেন এএসআই মান্নান।

ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে গালাগালি ও গান গাইতে শোনা যায়। এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘আমি আমার বউ মানি না, আমারে জুতা দিয়া মারছে।’

তবে তিনি সত্যিই মদ্যপ ছিলেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান বলেন, এএসআই আব্দুল মান্নানকে বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে তদন্ত চলছে। কেন তিনি এরকম করেছেন, তা তদন্তের পর বলা যাবে।’

পুলিশ জানিয়েছে, তদন্তে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: জ্বালানি নিরাপত্তায় বহুমুখী উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.