কুষ্টিয়া সুগারমিল চালুর দাবিতে আখ চাষী সমাবেশ

0
8
বিজ্ঞাপন

বন্ধ থাকা কুষ্টিয়া সুগারমিল চালুর দাবীতে আখ চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের জগতিতে অবস্থিত সুগার মিলের প্রধান ফটকে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী কুষ্টিয়ার চিনিকল চালু হোক। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয় এ দাবী শুনবেন। এবং এটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করাও সম্ভব। এ জন্য তিনি আখচাষীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

আখচাষী কল্যাণ সমিতির আয়োজনে আখচাষী সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান, সুগার মিলের সাবেক শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ, আখ চাষী, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রমুখ। এ সময় কয়েক’শ আখচাষী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া চিনিকল একসময় এটি লাভজনক প্রতিষ্ঠান ছিল। ধীরে ধীরে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়ে। এতে একসময় বছরে এক বা দুই মাস চালু থাকতো চিনিকলটি। অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন। সবশেষ অব্যাহত লোকসানের মুখে গত ২০২১-২২ মৌসুমে মিলটির উৎপাদন বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। এটিকে অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করার কথা রয়েছে।

পড়ুন: নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.