কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে মেঘনা নদী দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
চোরাচালান রোধে শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভোলা ও নোয়াখালীর সীমান্তবর্তী মেঘনা নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড দক্ষিণ জোন।
শনিবার দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ভোলা ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে ১২ জনকে আটক করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান কোস্টগার্ড। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পড়ুন: নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আর


