নাটোরে মসজিদের দান বাক্স থেকে দানের টাকা চুরি!

0
6
বিজ্ঞাপন

একটি জামে মসজিদের দান বাক্স থেকে দানের টাকা চুরি করেছেন দুই চোর। তালা ভেঙে বের করা টাকা দুটি বস্তায় ভরে নিয়ে যেতে দেখা যায় মসজিদের সিসিটিভি ফুটেজে। সুনিপুণভাবে চুরির কাজ শেষ করা হয় মাত্র আট মিনিটের মধ্যে।

শনিবার ভোর তিনটার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে ওই চুরির ঘটনা ঘটে। তবে চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও চোরের মুখ ঢাকা থাকায় তাদের শনাক্ত করা যায়নি।

মসজিদ কর্তৃপক্ষের দাবি, এর আগেও মসজিদের দান বাক্স থেকে অন্তত ৮ হাজার টাকা চুরি গেছে। এবার চুরি হওয়া টাকার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকার মতো হবো।

মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন মন্ডল জানান, চোরের ভয়ে মজবুত করে দানবাক্স তৈরি করেছেন তারা। দানবাক্সের সুরক্ষার জন্য ভেতর বাইরে পৃথক দুটি মজবুত তালা ব্যবহার করা হয়। সেই মজবুত তালা ভেঙেই টাকা চুরি করলেন দুই চোর।

মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা গেল- শনিবার ভোর ৩ টা ৫৭ মিনিটে দুই চোর দান বাক্সের তালা ভেঙে টাকা বের করে দুটি বস্তায় ভরেন। চুরি শেষ হলে টাকার বস্তুা দুটি মাথায় নিয়ে ৪ টা ৫ মিনিটে মসজিদ থেকে চলে যান৷

মসজিদ কমিটির সভাপতি বলেন, ফজরের আযানের আগেই বিষয়টি জানতে পেরে পুলিশে জানানো হয়।

মসজিদের সভাপতি আহাদ আলী ওই ঘটনা থানা পুলিশকে জানান, বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।

পড়ুন : চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.