দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান

0
24
বিজ্ঞাপন

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২০১২ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি।

বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সূত্র জানায়, আজ রবিবার ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২০১২ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।

এ বিষয়ে ২৯ বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
আটককৃত সিরাপ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : ইউপি নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, সেপ্টেম্বরে আসতে পারে তফসিল

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.