বন্দর উপজেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ সভা

0
3
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে স্থানীয় শিক্ষার্থীদের অবহিত করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা গ্রহণের পদ্ধতি এবং সরকারি সেবাসমূহ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, মানুষের জনকল্যাণে কাজ করাই রাষ্ট্রকাঠামোর মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করতে উপজেলা প্রশাসন বিভিন্ন জনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

তিনি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের নাগরিক সেবা, ভূমি ইজারা, শিক্ষা, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন ও নাগরিক গাইডলাইনসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ফরম পূরণের নিয়মাবলি স্ক্রিনে ব্যবহারিকভাবে দেখানো হয়।

এ সময় বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.