আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফ করা হয়েছে। এর ফলে ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত এই ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা কার্যকর থাকায় নগরবাসী ও যানবাহন চালকরা সম্পূর্ণ বিনা টোলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।
পড়ুন : শ্রমিক আন্দোলনে প্রকৃত শ্রমিকের লাভ কতটুকু?
সা/
বিজ্ঞাপন


