সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

0
1
বিজ্ঞাপন

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে ৪৮ বিজিবি।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট এবং কালাইরাগ বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, শাড়ী, জিরা, কসমেটিকস, চকলেট, কম্বলসহ বাংলাদেশ হতে পাচারকালে টি শার্ট, সোয়েটার, জিন্স প্যান্ট আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য ১ কোটি ৮৬ লক্ষ ১৮ হাজার ২৩০ টাকা।

রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সা/

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.