ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার

0
13
বিজ্ঞাপন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনের সভা কক্ষের এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং তাদের মধ্যে অনিয়মিত খাদ্যাভ্যাসের প্রবণতা রয়েছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের হলের খাবার কিংবা স্ট্রিট ভেন্ডরগুলোর খাবারের মান সবসময় শতভাগ নিশ্চিত করা সম্ভব না হলেও অনিয়মিতভাবে খাবার গ্রহণ এবং অতিরিক্ত রাত জাগার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিক্ষার্থীদের নিয়মিত ও পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান আরো বলেন, দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭০ বছর হলেও পড়ালেখা ও অন্যের ওপর নির্ভরশীলতার সময় বাদ দিলে একজন মানুষ মূলত নিজের নিয়ন্ত্রণে জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়ই কাটানোর সুযোগ পায়। তাই সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে জীবনের এই সময়কে কার্যকর ও অর্থবহ করে তুলতে নিরাপদ খাদ্য গ্রহণ এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। আয়োজক সংগঠনকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমের পাশাপাশি তরুণদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিতেও সংগঠনটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইবির স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার সভাপতি সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার কি নোট স্পিকার ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমানও অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

সেমিনার শেষে সংগঠনের নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ, প্রবীণ সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান, বেস্ট ভলান্টিয়ারদের ক্রেস্ট এবং সর্বোচ্চ রক্তদাতাদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়।

এসময় সংগঠনের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সহ-সভাপতি মো. মসিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.