নারায়ণগঞ্জের লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকদের অন্যতম সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদ’এর সাধারণ সম্পাদক, নাগরিক টিভি’ ও দৈনিক খোলাকাগজ’র সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র লেখা ‘নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সংগঠনের ৮০ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর রবিবার বিকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ,(মুড়াপাড়া) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়।
এতে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক, রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন৷ এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সলিম উদ্দিন চৌধূরী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর মালূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ. এম সালাহউদ্দিন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি।
অনুষ্ঠান উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ করীম, ছাত্তার আলী সোহেল, রাসেল আহমেদ, হানিফ মোল্লা, রাসেল মাহমুদ, রিপন মিয়া, মাহমুদুল হাসান নয়ন, রাকিব মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কবি, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধিরা।
এ সময় অতিথিগণ ‘নীরবতার অবসান ‘ বইয়ের উপর আলোচনা ও লেখকের লেখক জীবনীর উপর আলোকপাত করেন।
পড়ুন : ফটিকছড়িতে গৃহবধূ নেহা হত্যা: স্বামীসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি


