ভারতের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই থেকে বাংলাদেশের বিদায়

0
6
বিজ্ঞাপন

বাছাইপর্বে টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে ভারতকে হারাতেই হতো বাংলাদেশকে। তবে নিজেদের মেলে ধরতে পারেনি মানিক-জিদানরা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধেও আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। ফলে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।

রোববার (৬ সেপ্টেম্বর) তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। বাছাইপর্বে তিন ম্যাচের সবকটিতেই হারল দলটি।

স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে বাছাই শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিরিয়ার কাছে হারে ৩-০ গোলে। টানা দুই হারের পর কোচ জেরার্ড জোন্সকে ছাঁটাই করে বাফুফে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন আতিকুর রহমান মিশু। তবে তার অধীনেও শেষ ম্যাচে জয় পেল না দল।

সিরিয়ার বিপক্ষে জয় দিয়ে বাছাই শুরু করা ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে বাংলাদেশকে চাপে রাখে। ২৫তম মিনিটে ড্যানি মেইতের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ৬০তম মিনিটে ভিশাল ইয়াদবের ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করে ভারত।

৭৫তম মিনিটে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বাম দিক দিয়ে বক্সে ঢুকে বদলি ফরোয়ার্ড জয় আহমেদের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। এর কিছুক্ষণ পর মোহাম্মদ আরবাসের জোরাল শটে তৃতীয় গোল পায় ভারত। তাতেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।

পড়ুন : জুনিয়র নারী হকি এশিয়া কাপে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.