সুনামগঞ্জে চোলাইমদ ও ওয়াশসহ নারী গ্রেপ্তার

0
6
বিজ্ঞাপন

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ৫ লিটার ওয়াশসহ কাজলী দাস (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

‎রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার শিমুলবাক ইউনিয়নের কান্দাগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের কর্মকর্তারা কান্দাগাঁও গ্রামের কাজলী দাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৫ লিটার চোলাইমদ ও ৫ লিটার ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়।

‎গ্রেপ্তার কাজলী দাস (৪০) কান্দাগাঁও গ্রামের মৃত বধুয়া রবিদাসের স্ত্রী এবং মৃত মুনিয়া দাসের মেয়ে। তিনি শিমুলবাক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‎অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৪(ক) ও ৩৭ ধারায় শান্তিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‎মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব। ‎বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

‎পড়ুন : মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন বিফলে যাবে: নেত্রকোনার ডিসি

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.