পিরোজপুরে বিদেশি পিস্তল ও গাজাসহ আটক ১

0
13
বিজ্ঞাপন

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রাজিব খান (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ও পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাঁশবাড়িয়া গ্রামের রাজিব খানের বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ‘MADE IN USA’ এবং ‘N1101’ লেখা রয়েছে। এছাড়া একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক রাজিব খানের বিরুদ্ধে এর আগেও পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, জুয়া আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও গাঁজাসহ রাজিব খান বর্তমানে পিরোজপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনের (The Arms Act, 1878) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

পড়ুন : মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন বিফলে যাবে: নেত্রকোনার ডিসি

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.