বড়লেখা ও জুড়ির গণমানুষের নেতা মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড়লেখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বড়লেখা পৌর শহরের নেহার মার্কেটের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রেজা চৌধুরী এবং সঞ্চালনা করেন আব্দুল হাফিজ চৌধুরী আবু ।অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি এ.এম. রায়হান উদ্দিন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল কাদির, ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক পৌর কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমানুর রহমান আমান, সহ-প্রচার সম্পাদক তালাল আহমেদ তালাল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজউদ্দিন, পৌর বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব পৌর কমিটির সাবেক সহ-সভাপতি সেলিম আহমেদ চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য আরো অনেকি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বড়লেখা ও জুড়ির মানুষের অধিকার আদায় এবং এলাকার সার্বিক উন্নয়নে অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন নিবেদিতপ্রাণ নেতা। বক্তারা আরও বলেন, বড়লেখা-জুড়ির উন্নয়ন ও জনকল্যাণে তাঁর অবদান আজও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন; তাঁর রাজনৈতিক জীবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।আলোচনা সভা শেষে মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন : মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন বিফলে যাবে: নেত্রকোনার ডিসি


