বিজ্ঞাপন

মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ীবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার তাকে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মুবিন হেলমেট পরিহিত অবস্থায় তার মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের ভেতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির ঠিক বাঁ পাশের জানালার কাছে চলে আসেন। এ সময় কালো গ্লাসের জানালার কাছে এসে চলন্ত অবস্থায়ই তাকে হাত উঁচিয়ে সালাম দিতে দেখা যায়। তবে তার এই রহস্যজনক আচরণে পুলিশ তাৎক্ষণিকভাবে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে চলে তার জিজ্ঞাসাবাদ।

মুবিন বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।

আটকের পর তেজগাঁও থানার ওসি মো. মুনিরুজ্জামান বলেছিলেন, প্রধানমন্ত্রীর গাড়িবহর থেকে আটক মুবিনের দেহতল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি। তবে তার আচরণ ছিল রহস্যজনক। বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পড়ুন : রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন