বিজ্ঞাপন
২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নিরাপদ সড়ক গড়তে চায় সরকার। এ কথা জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। এসময় তিনি বলেন, অদক্ষ-অযোগ্য চালকের কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও সড়ক-জনপদ বিভাগ আয়োজিত নিরাপদ সড়ক নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, অতীতে সড়ক নির্মাণে নিরাপত্তার বিষয় গুরুত্ব দেয়নি। আমাদের এটি মাথায় রাখতে হবে।
তিনি বলেন, আগামীতে সড়কের প্রজেক্টগুলো নিরাপদ করতে হবে। নিরাপদ সড়ক গঠনে মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, সেগুলো আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চাই না। বাস্তবায়ন করতে হবে সবাইকে মিলে।
পড়ুন : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা
সা/
বিজ্ঞাপন

