বিজ্ঞাপন

কোলে নবজাতক নিয়ে পরীমণির ফেসবুক পোস্ট, বললেন ‘তিন নম্বর জন ডান’

বিজ্ঞাপন

চিত্রনায়িকা পরীমনির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জল্পনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে ছবিটি প্রকাশ করে একটি রহস্যময় ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী। এরপরই ভক্তদের মনে প্রশ্ন—তবে কি আবারও মা হলেন পরীমনি ?

ফেসবুকে শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন পরীমনি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ তার এমন পোস্টের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও অনুরাগীদের নানা প্রশ্ন জমতে থাকে।

শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও বরাবরই তার আগ্রহ ও ভালোবাসার কথা প্রকাশ্যে এসেছে। একাধিকবার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও অনেক সন্তানের মা হতে চান। এমনকি মজা করে একসময় ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

এদিকে পরীমনির বর্তমান পরিবারেও রয়েছে দুই সন্তান। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করতে থাকেন পরীমনি। কয়েক বছর পর একটি কন্যাশিশুকে দত্তক নেন তিনি। মেয়েটির নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি যতটা সম্ভব সময় সন্তানদের সঙ্গে কাটান তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

সোমবারের পোস্ট করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন পরীমনি। চোখে রোদচশমা, পরনে পরিপাটি পোশাক, আর তার কোলে রয়েছে একটি সদ্যোজাত শিশু। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের অভিনন্দন ও কৌতূহলে সরগরম হয়ে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই শিশুটির পরিচয় জানতে চান।

শিশুটির পরিচয় ও ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের অর্থ জানতে পরীমনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করার আগেই তিনি কলটি কেটে দেন। ফলে শিশুটিকে ঘিরে রহস্য আরও বাড়তে থাকে।

পরীমনি নতুন করে কোনো সন্তান দত্তক নিয়েছেন কি না, কিংবা ছবির শিশুটির সঙ্গে তার সম্পর্ক কী—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী। ফলে আপাতত নেটিজেনদের কৌতূহল ও অনুমানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিষয়টি।

পড়ুন : ৮২ পেরিয়ে আবুল হায়াত ছয় দশকের অভিনয়জীবন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন