বিজ্ঞাপন

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ সামনে রেখে ফটিকছড়িতে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল ২০২৬-এর প্রতিযোগিতাকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি সংসদীয় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

গত কয়েকদিন ধরে তিনি নিজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দিচ্ছেন। ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সংসদ সদস্যকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

ক্রীড়া সামগ্রী বিতরণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফটিকছড়ি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়, দৌলতপুর এবিসি উচ্চ বিদ্যালয়, ধুরুং খুলিশ লায়ন্স উচ্চ বিদ্যালয়, নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়, আজিমনগর উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়, লেলাং শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইম মিনিস্টার গোল্ডকাপ চালু করছেন। ভালোভাবে যেন শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে, সেই লক্ষ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে । আশা করছি, আমার এলাকার প্রতিষ্ঠানগুলো জেলা থেকে জাতীয় পর্যায়ে খেলে এ অঞ্চলের সুনাম বয়ে আনবে। ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

ক্রীড়া সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক সভাপতি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পড়ুন : উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী-ভোটার এলাকা বদল কী মেয়র প্রার্থিতার ইঙ্গিত?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন