বিজ্ঞাপন

বাঁধনের ওপর হামলাকারীদের শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের

বিজ্ঞাপন

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনার অভিযোগের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তিনি বলেছেন, বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় এ ঘটনায় মামলা করা হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব তথ্য জানান।

নাজমুল হক বলেন, আজমেরী হক বাঁধনের সঙ্গে কথা হয়েছে। তিনি নিরাপদে আছেন। মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গেও কথা হয়েছে এবং বাঁধনের সঙ্গে কনস্যুলেটের কর্মকর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, ভেনিসে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা হামলাকারীদের শনাক্ত ও খুঁজে বের করতে ইতালিয়ান পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় আগামীকাল এ ঘটনায় মামলা করা হবে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বলেন, বাংলাদেশের পক্ষের কোনো শক্তির ওপর যেখানেই আক্রমণ হোক না কেন, সেখানকার প্রচলিত আইন অনুযায়ী এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। সবার আগে বাংলাদেশ।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন।

বাঁধন বলেন, ভেনিসে তার ভাইয়ের পরিবারের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন তিনি। সেখানে একদল প্রবাসী বাঙালি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়।

তার অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলেন, ফোন কেড়ে নিয়ে ফেলে দেন এবং কানের পাশে আঘাত করেন। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল বলেও জানান তিনি।

বাঁধন আরও বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে উল্লেখ করেন। জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়ার কারণে তিনি নিজেকে জুলাইযোদ্ধা মনে করেন বলেও জানান।

হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন বলেন, তারা তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছিল। এ সময় তারা ঘটনাটি ভিডিও ও লাইভ করছিল।

পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় সারজিসের তীব্র নিন্দা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন