বিজ্ঞাপন

রাজশাহীতে পর্যাপ্ত সার মজুত আছে, হতাশ হওয়ার কিছু নেই- বিভাগীয় কমিশনার

বিজ্ঞাপন

রাজশাহীতে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার মজুত রয়েছে। সরকারি গুদামে পর্যাপ্ত ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে। কৃষকদের চাহিদা মতো সার সরবরাহ করা যাবে। গুজবে বিশ্বাস করা যাবেনা।

রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী জানান, বর্তমান সার মজুত পরিমানের তুলনায় এই জেলার এক মাসের চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি সার মজুত আছে। সার সংকট নিয়ে গুজব ছড়িয়ে দিয়ে কৃষকদের বিভ্রান্তি করা হচ্ছে। কৃষকদের সার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

মঙ্গলবার সকাল ১১টাই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার গুদাম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। ওই সময় তিনি বলেন, বিসিআইসির বাফার গুদামে বর্তমানে ৯ হাজার ৮০৪ টন ইউরিয়া, ৪৩০ টন টিএসপি ও ৮৫ দশমিক ৫ টন ডিএপি সার মজুত রয়েছে। অন্যদিকে বিএডিসির গুদামে রয়েছে ৬ হাজার ৩১২ টন টিএসপি, ৮০১ টন এমওপি ও ৪ হাজার ৩৪৮ টন ডিএপি সার।

চলতি মাসে টিএসপি সারের বরাদ্দ ১ হাজার ৪৫ মেট্রিক টন। এর বিপরীতে গুদামে মজুত রয়েছে প্রায় ৬ হাজার ৩শত মেট্রিক টন। একইভাবে চলতি মাসে জেলার জন্য ইউরিয়া সারের বরাদ্দ ৫ হাজার ৭শত মেট্রিক টন। তবে রাজশাহীর একটি গুদামেই প্রায় ১০ হাজার টন ইউরিয়া মজুত রয়েছে।

সারের কোনো ক্রাইসিস নেই। গুদামে পর্যাপ্ত সার আছে। কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী নিয়মিতভাবে ডিলারদের কাছে সার সরবরাহ করা হচ্ছে এবং তাঁরা দোকানে বিক্রি করছেন। সারসংকটের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গুদামে সারের মজুত সকলের সামনেই দৃশ্যমান।

ফসল উৎপাদনের জন্য কৃষকদের যতটুকু সার প্রয়োজন, সরকারের কাছে তার পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সার নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান, বিভাগীয় কমিশনার। ওই সময় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন:ছেলেকে হারিয়ে অসহায় মা, পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও জিন্নাতুল আরা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন