নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. লাকী (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গত ৭ সেপ্টেম্বর (সোমবার) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মদনপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বন্দর থানাধীন চাঁনপুর সাকিনস্থ লাকীর নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত লাকী চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : রাজধানীতেও কিছুটা লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সা/


