বিজ্ঞাপন

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর অস্ত্রসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাদেক (২৯), মো. কামরুল (৩৯) ও মো. হানিফ (৩৪)।

গত ১ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভা এলাকার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

ঘটনার পর প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ও সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের তথ্য ও পরবর্তী তদন্তের ভিত্তিতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়া দেশীয় তৈরি একটি একনলা কাটা বন্দুকও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুপার বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। অপরাধী যে দলের, যে পক্ষের বা যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন : প্রশ্নের মুখে ‘পিংক বাস’: মেয়াদহীন গাড়ীতে নতুন রং, মাসে লোকসান ১২ লাখ!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন