বিজ্ঞাপন

লংমার্চের দাবির সঙ্গে জামায়াত আমীরে সংসদে দেওয়া বক্তব্যে দ্বিমুখিতা দেখছি: কুষ্টিয়ায় চরমোনাই পীর

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি টোনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বীন কথাটি উঠিয়ে ফেলেছেন। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই জামায়াত ইসলামকে ইসলামী দল বলাও যায়না। গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে-এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমীর সে সময় বলেছিলেন তারা শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়। তিনি প্রশ্ন করে বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছেন। সেখান থেকে ফিরে সংসদে দলের আমীর বলেছেন বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়, তাহলে এতো তেল গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখি আচরণ কেন?

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় দলটির কর্মী প্রত্যাশী তারবিয়াত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন চরমোনাই পীর।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোন আইন করবেন না। কিন্তু সে ওয়াদা রাখছেন না। সংসদে তারা এরই মধ্যে শরিয়া বিরোধী আইন অনুমোদন দিয়েছেন। রেজাউল করীম হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, তারা শরিয়া বিরোধী আইন থেকে ফিরে না আসলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হবো।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আরো বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমারা মেনে নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এর প্রধান কারণ এখন রন্ধে রন্ধে দুর্নীতি। মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ্ আখন্দ’র সভাপতিত্বে এই অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাঃ সাইফুল ইসলাম।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী জি এম তৌহিদ আনোয়ার সহ দলটির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

পড়ুন:প্রশ্নের মুখে ‘পিংক বাস’: মেয়াদহীন গাড়ীতে নতুন রং, মাসে লোকসান ১২ লাখ!

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন