পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার তালতলীতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ১২৩০ টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার সেবক মন্ডল, পুবালী ব্যাংক পিএলসির বরগুনা শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল হক, তালতলী থানার ওসি সাইদুল ইসলাম, তালতলী উপ-শাখার ব্যবস্থাপক মো. আল আমিন। এ ছাড়া স্থানীয় শিক্ষক ও সুধী সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।
পড়ুন:প্রশ্নের মুখে ‘পিংক বাস’: মেয়াদহীন গাড়ীতে নতুন রং, মাসে লোকসান ১২ লাখ!
ইমি/


