বিজ্ঞাপন

দোহারে রেকর্ডকৃত সম্পত্তি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

ঢাকার দোহার উপজেলার মেঘুলায় রেকর্ডকৃত জমি ও দোকানঘর দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিক মো. রোকনুজ্জামান রোকন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মেঘুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলা„কায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জমির মালিক মো. রোকনুজ্জামান রোকন অভিযোগ করে বলেন, উপজেলার মেঘুলা মৌজার, ১৫৩ নং খতিয়ানে ও ৭ নং খতিয়ানে ৩৬৮,৩৯৭,৩৬৬,৩৬৯,৩৯৪,৩৯১,৩৯৮,৩৯৬,৩৯৫,৩৬৮,৩৯০ এর দাগের রেকর্ডকৃত জমির বৈধ মালিক আমার পিতা আমিন উদ্দিন তারই ওয়ারিশ সূত্রে মালিক তিনি।

তিনি জানান, ওই জমিতে ২০২৩ সালে সাগর নামে এক ব্যক্তিকে ভাড়ায় জায়গা দেন। পরবর্তীতে সাগর দোকান বন্ধ করে চলে গেলে পরে শহিদুল ইসলাম নামে ব্যবসায়ীর কাছে দোকানঘরটি ভাড়া দেই, পরে ঐ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আব্দুস সালাম শিকদার গং তাদের যায়গা দাবি করে আমার দোকানের ভাড়াটিয়াকে হুমকি দেয় এবং জমি ও সেখানে থাকা দোকানঘর দখলের চেষ্টার করেন।

ভুক্তভোগীর দাবি, আওয়ামীগ নেতা আব্দুস সালাম শিকদার গংরা প্রভাব খাটিয়ে তার রেকর্ডকৃত সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

তিনি বলেন, আমার মালিকানাধীন জমির একটি অংশে বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত রয়েছে। জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে আমি আইনগতভাবে উচ্চ আদালতের শরণাপন্ন হই এবং আমার পক্ষে রায় প্রদান করা হয় ।

আমি সবসময় বিদ্যালয় ও কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে এসেছি। বিদ্যালয়ের কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও আমি আন্তরিক। বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী যতটুকু জমি প্রয়োজন হবে বিদ্যালয়ের স্বার্থে আমি দিতে রাজি আছি। আমার এই সদিচ্ছার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল ও কিছু ভূমি দখলকারী আমার বৈধ ও রেকর্ডকৃত সম্পত্তি দখলের চেষ্টা করছে । আমার বৈধ ও রেকর্ডকৃত সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে আমার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন