বিজ্ঞাপন

চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

চাঁদপুরের ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি অনলাইন প্রতারক চক্রের আরও ০৪ জন সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড (যার মধ্যে ০২টি ভারতীয় সিম কার্ড) ও নগদ ৭৫,০০০৳ উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।

চক্রটি ফেসবুক থেকে বিভিন্ন ভিডিও ও ছবি সংগ্রহ করে এডিট করে ফেক ফেসবুক পেইজ ও ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলত, এরপর সেসব পেইজে ইলিশ মাছসহ ফার্নিচার, কলম, জুতা, বেবি টয়, অনলাইন জব ইত্যাদি পণ্য বিক্রির ভিডিও, শর্ট রিল ও ফেক কমেন্টস তৈরি করে লোভনীয় অফার ও আকর্ষণীয় বিজ্ঞাপন বুস্ট পোস্টের মাধ্যমে জনসাধারণের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিত। ক্রেতাদের সাথে যোগাযোগে তারা অন্যজনের নামে নিবন্ধিত সিম ব্যবহার করত এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো বা সরাসরি অডিও কলে নাহিদ, জাবেদ, সনি মিয়া, হাজী আব্দুল কাদের, সাকিব ইত্যাদি ভুয়া নামে নিজেদের প্রকৃত ব্যবসায়ী হিসেবে জাহির করত। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করতে তারা ভুয়া ঠিকানা, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও ভুয়া ট্রেড লাইসেন্স দেখিয়ে নকল ভাউচার তৈরি করত, অথচ গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার পর মালামাল সরবরাহ না করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করছিল।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা নং-১১১, জিআর-৯৭৮/২৬, তারিখ-২১/০৮/২০২৬ইং, ধারা-২১ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোডে এবং মামলা নং-০৫, জিআর-১০২৪/২৬, তারিখ-০১/০৯/২০২৬ইং, ধারা-২১/২২ সাইবার সুরক্ষা আইন, ২০২৬ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোডে পৃথক দুটি মামলা রুজু হয়।

সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আনছার উল্লাহ, এসআই (নিঃ) মোঃ জিয়াউল হক জিয়া, এএসআই (নিঃ) মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই (নিঃ) মোঃ জহির উদ্দিন সমন্বয়ে গঠিত টিম চাঁদপুর জেলা পুলিশের এলআইসি শাখা ও ডিবির যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করে নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গত ০৬/০৯/২০২৬খ্রিঃ তারিখ ভোরবেলা উক্ত অভিযানে ০৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ০৭/০৯/২০২৬খ্রিঃ তারিখ অভিযান কার্যক্রম সমাপ্ত করে অভিযানকারী দল চাঁদপুরে ফিরে আসে এবং অদ্য ০৮/০৯/২০২৬খ্রিঃ তারিখ গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১। ফুরকান @ ফুরকান শেখ (২৫), পিতা-ইকতার, মাতা-জয়তুন বেগম @ জয়তুন নেসা বেগম, সাং-আমতলা, কলামনখালী, ৫নং ওয়ার্ড; ২। চান মিয়া @ চান্দু শেখ (২৫), পিতা-মৃত মোশারফ শেখ @ মোশাই, সাং-নওয়াগ্রাম (শেখ বাড়ি, মধ্য পাড়া), ৩নং ওয়ার্ড; ৩। রাতুল হোসেন নবেল (২৫), পিতা-সরোয়ার শেখ, সাং-নওয়াগ্রাম (শেখ বাড়ি, মধ্য পাড়া), ৩নং ওয়ার্ড; ৪। শহিদুল শেখ (২৩), পিতা-দিদার শেখ, সাং-নওয়াগ্রাম (শেখ বাড়ি, মধ্য পাড়া), ৩নং ওয়ার্ড — সকলের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানাধীন সংশ্লিষ্ট ইউনিয়নে।

একই ঘটনায় ইতিপূর্বে গ্রেফতারকৃত ০২ জনসহ এ পর্যন্ত মোট ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারিত্বের সাথে তদন্তাধীন রয়েছে। অনলাইনে প্রতারণা রোধে চাঁদপুর জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন