বিজ্ঞাপন

বিমানবন্দর এলাকায় অভিজাত সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন

বিজ্ঞাপন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের কেপিআইভুক্ত এলাকায় অভিজাত সেন্টার পয়েন্ট শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫৫ মিনিটের চেষ্টায় দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে দুপুর ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দর এলাকায় যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে আগুনের ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পড়ুন : পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন