রাজশাহীর গোদাগাড়ী ও মোহপুর উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে র্যাব-৫। উদ্ধারকৃত মাদকদ্রব্য গুলো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করেছে বলে জানায় র্যাব অফিস। পৃথক পৃথক থানায় মামলা রুজু করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২৬) সকালে র্যাবের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নিয়মিত অভিযানে জেলার গোদাগাড়ী উপজেলা থেকে ৫শত ৩০গ্রাম হেরোইন এবং ও মোহপুর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫ লিটার চোলাইমদ উদ্ধার করেছে।
র্যাবের গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়া তালতলা প্রাইমারী স্কুলের সামনে আমগাছের নিচে সিঁড়ির পাশের্^ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয়েছে। মাদক ব্যবসায়ীরা র্যাব উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে পেয়ে রাতের অন্ধকারে তারা দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশী করে পরিত্যক্ত ০৫ টি স্বচ্ছ পলিপ্যাকে রক্ষিত বাদামী রংয়ের হেরোইন পাওয়া যায়। যার মধ্যে ৫৩০ গ্রাম হেরোইন ছিল।
অপরদিকে ওই দিনে জেলার মোহনপুর থানা এলাকা থেকে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৫। জেলার মোহনপুর থানাধীন ঘাসিগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর বাসপুকুর গ্রামস্থ নরেশ, রঞ্জিত এবং রিপন এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আসামীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামীদের পৃথক পৃথক বসতবাড়ির রান্নাঘর ভিতর হইতে সর্বমোট ৪৫ লিটার, ২৫০ মিঃ লিঃ করে (১৮০ বোতল) দেশীয় তৈরী চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় নিরপেক্ষ স্বাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। অভিযুক্ত পলাতক আসামী নরেশ (৩০) সে মঙ্গল এর ছেলে, রঞ্জিত (৩৩) সুকুলালের ছেলে এবং রিপন (৩২) কে আটক করে।
এবিষয়ে গোদাগাড়ী ও মোহনপুন থানা বিষটি নিশ্চিত করে বলেন, জব্দকৃত অবৈধ মাদক এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পড়ুন:দীপশিখার বাস্তবায়নে দিনাজপুরে কাহারোল উপজেলায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
ইমি/


