বিজ্ঞাপন
জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ৬৫ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যার জামালপুর
জেনারেল হাসপাতালে।
পুলিশ জানায়, জামালপুর পৌরসভার হরিপুর এলাকায় নদে ভাসতে দেখে স্থানীয়রা মনোয়ারা বেগম নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায় বলে জানিয়েছেন তিনি।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, বর্তমানে বৃদ্ধার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে। দুর্বলতার কারণে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, বৃদ্ধার পরিচয় শনাক্ত হয়েছে এবং স্বজনরা তাকে নিতে এসেছেন। কীভাবে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে পড়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
পড়ুন:দীপশিখার বাস্তবায়নে দিনাজপুরে কাহারোল উপজেলায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
ইমি/
বিজ্ঞাপন


