বিজ্ঞাপন
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
বুধবার ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মন্ডলপাড়া মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি জানায়, চৌকস একটি টহল দল মন্ডলপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৭ বোতল ফেয়াডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার ৮০০ টাকা।
পরে উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:কেন্দুয়ায় ভোররাতে পুলিশের আকস্মিক হানা: ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইমি/
বিজ্ঞাপন


