বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সরকারের কথা হইছে। ওমানের একটা প্রতিনিধি এসেছিল। ওমান আমাদের কাছ থেকে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মিলিয়ে ১০ হাজার নেওয়ার কথা বলেছে। এ নিয়ে একটা চুক্তি সই হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ওমানের একটি প্রতিনিধিদল আগামী মাসে বাংলাদেশে আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হলে বিষয়টি চূড়ান্ত হবে।
ওমানের ভিসা খোলার বিষয়েও সরকার কূটনৈতিকভাবে চেষ্টা করছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, ওমানের ভিসা বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। বিগত সরকারের সময়ে এটা হয়েছে। আমরা চেষ্টা করছি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ওমানে যেন বাংলাদেশিরা রেগুলার যেতে পারে।
পড়ুন: হাম ও উপসর্গে ৬ মাসে ১ হাজার শিশুর মৃত্যু
আর/


