বিজ্ঞাপন

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২৫ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

গাজীপুর মহানগরীর পূর্ব চতর এলাকায় গ্যাস সংকট নিরসনে এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এই অভিযানে একটি আবাসিক বাড়ির ২০০টি চুলা এবং ১৫০ মিটার অবৈধ পাইপলাইনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জয়দেবপুর আঞ্চলিক কার্যালয়ের বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, প্রকৌশলী হাসান আল ফয়সাল এবং প্রকৌশলী রাকিব হাসানসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস কর্তৃপক্ষ জানান, রাষ্ট্রের সম্পত্তি অবৈধভাবে বিনষ্ট করতে দেওয়া হবে না। বৈধ গ্রাহকদের গ্যাস সংকট নিরসন এবং সরকারি সম্পদ রক্ষায় পর্যায়ক্রমে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

পড়ুন : বিদ্যুৎ-গ্যাস সংকট: কতটুকু দায় বিএনপি সরকারের? কতটুকু অন্যদের?

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন