গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো আইন হবে না বলে আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমরা চাই না, এমন কোনো আইন হোক, যে আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়। কারও কণ্ঠ দমনের চেষ্টা হবে না।’
আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।
সাইবার সুরক্ষা সংশোধন আইন, ২০২৬-এর খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের মতামত ও পরামর্শ নিতে সরকার এ কলসানটেশন সভার আয়োজন করে।
সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘কীভাবে ব্যাক্তিগত গুজব এবং বিভ্রান্তিকর কনটেন্ট বন্ধ করা যায়, সেটি নিয়ে কথা হয়েছে। একটি ভালো আইন যেন করা যায় সেই চেষ্টা করছি।’ এছাড়া গত ১৭ বছরে ডিজিটাল মাধ্যমে এবং সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
খসড়া আইনের বিভিন্ন ধারা নিয়ে সভায় নিজেদের মতামত তুলে ধরেন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। এসময় সাইবার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখতে বিভিন্ন পরামর্শ দেন অংশীজনরা।
পড়ুন : অবৈধভাবে বডি পরিবর্তন, ৪১ ডাবল-ডেকার বাসের রেজিস্ট্রেশন স্থগিত
সা/


